জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই প্রধানমন্ত্রী।
এ সময় বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি ও উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও দুই নেতা মতবিনিময় করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থে ভবিষ্যতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :