ঢাকা–নারিতা রুটে ফিরছে বিমানের ফ্লাইট, জুলাইয়ের শেষ সপ্তাহে উদ্বোধন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতা রুটে আবারও ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কিছু কারিগরি জটিলতার কারণে ৩০ জুনের পরিবর্তে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে এই রুটে ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

সোমবার (১৫ জুন) সচিবালয়ের পিআইডি মিলনায়তনে ঢাকা–নারিতা রুটে ফ্লাইট পুনরায় চালু বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঢাকা–নারিতা রুট চালু হলে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগে নতুন সম্ভাবনা তৈরি হবে।

ব্রিফিংয়ে উপস্থিত বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী ২০ জুন থেকে এই রুটের টিকিট বিক্রি শুরু হবে।

তিনি আরও বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালুর লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি চলছে। এ সংক্রান্ত চুক্তি আগামী জুলাইয়ের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দীর্ঘদিন পর ঢাকা–নারিতা রুটে ফ্লাইট ফের চালু হওয়ায় যাত্রীদের পাশাপাশি প্রবাসী ও ব্যবসায়ী মহলেও ইতিবাচক সাড়া পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই রুট চালু হলে দুই দেশের যোগাযোগ আরও সহজ ও কার্যকর হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ