জ্বালানি তেলের সরবরাহে শৃঙ্খলা আনতে ডিসিদের ৯ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিদেক :
প্রতিদিন ডিপোর মজুত যাচাই, জ্বালানি তেলের অবৈধ মজুদদারদের দমন এবং অতিরিক্ত দাম আদায় করলে শাস্তি নিশ্চিত করাসহ জেলা প্রশাসকদের (ডিসি) নয়টি নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ রবিবার জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত এক অনলাইন মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব নির্দেশনা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং দেশের সব জেলা প্রশাসক অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিসিদের উদ্দেশে প্রতিমন্ত্রী যে নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলো হলো—
• প্রতিদিন ডিপোর প্রারম্ভিক ও সমাপনী মজুত যাচাই করে প্রতিবেদন প্রদান।
• ডিপো থেকে পেট্রোল পাম্পে বরাদ্দ করা জ্বালানির সরবরাহ নিশ্চিত করা।
• পেট্রোল পাম্প ডিলার, এজেন্সি ডিলার, প্যাকড পয়েন্ট ডিলার ও ডিরেক্ট কাস্টমারসহ সব গ্রাহকের কাছে সরবরাহ ও বিতরণ তদারকি করা।
• কোনো পেট্রোল পাম্প বন্ধ থাকলে তার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং ডিপোর সঙ্গে তেল সরবরাহের হিসাব যাচাই করা।
• অবৈধ মজুতদারি রোধ করা।
• তেলের ডিপোর নিরাপত্তা নিশ্চিত করা।
• জ্বালানি তেলের পাচার বন্ধ করা।
• বাজারে নির্ধারিত দামের বেশি নেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
• নিয়মিত তদারকি ও মনিটরিং জোরদার করা।
আপনার মতামত লিখুন :