তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্ট ড. আসিফ নজরুল বলেছেন, তারেক রহমানের দেশে আসার ব্যাপারে আইনগত কোনো বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বিধিনিষেধ থাকেও, সে ক্ষেত্রে তাকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং দেশে ফিরলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হবে।

১ ডিসেম্বর সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্ট ড. আসিফ নজরুল এসব কথা বলেছেন।

আসিফ নজরুল বলেন, তারেক রহমান নিজেই একজন বুদ্ধিমান মানুষ। তাই তিনি ভালো বুঝবেন, কখন দেশে আসতে হবে কখন আসতে হবে না। আমি বিশ্বাস করি, উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন।

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্ট ড. আসিফ নজরুল আরও বলেন, আমরা অনেকে মন্তব্য করে থাকি, প্রশ্ন তুলি যে, উনি কেন আসছেন না? আমার কাছে এসব প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা-ছেলের সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কি না, এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনোরকম চিন্তা আছে কি না, সেটা নিয়ে প্রি-জাজ বা মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না।

 আইন উপদেষ্ট ড. আসিফ নজরুল বলেন, সবচেয়ে ভালো উনারাই বোঝেন কখন আসতে হবে, ঠিক কখন কোন পদক্ষেপ নিতে হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ