প্রিয়াংকা চোপড়া ‘সবচেয়ে দামি ভিলেন’ হিসেবে নিজের নাম লেখাচ্ছেন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

আজকাল গল্প সিনেমায় বদলে যাওয়া সমাজের প্রেক্ষাপটে ভিলেনদের জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। বড় তারকাদের এখন পর্দায় ভিলেন হওয়ার প্রতিযোগিতা চলছে। ভারতের সিনেমাগুলোতে খল চরিত্রে বর্তমানে দেখা যাচ্ছে প্রথম শ্রেণির তারকাদের।

বিগত বছরে সুপারহিট ‘কবির সিং’, ‘কেজিএফ’, ‘অ্যানিমেল’, ‘পুষ্পা’, ‘টাইগার’, ‘পাঠান’, ‘জওয়ান’ ছবিগুলো তার মধ্যে অন্যতম দৃষ্টান্ত। ভিলেনের চরিত্রে বর্তমানে দাপট দেখাচ্ছেন ববি দেওল এবং সঞ্জয় দত্তের মতো বড় অভিনেতারা। কিন্তু এবার সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে গেলেন এক অভিনেত্রী।

ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে ‘সবচেয়ে দামি ভিলেন’ হিসেবে নিজের নাম লেখাচ্ছেন। তিনি আর কেউ নন, বলিউড-হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। দক্ষিণী সিনেমার পরিচালক এস এস রাজমৌলির ‘এসএসএমবি২৯’ সিনেমায় প্রধান ভিলেন হিসেবে দেখা যাবে দেশিগার্লখ্যাত এ অভিনেত্রীকে। এই ছবিটিতে অভিনয়ের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পাবেন তিনি।

আর এই সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাসে ভিলেন চরিত্রের জন্য সর্বোচ্চ হতে যাচ্ছে। সেইসঙ্গে এটি ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে।
সিনেমাটির বাজেট ধরা হয়েছে ১ হাজার কোটি রুপি। অন্যদিকে, রাজমৌলি এই ছবিতে প্রিয়াংকার বাজেট ধরেছেন ৩০ কোটি রুপি। এর আগে কোনো পুরুষ বা নারী শিল্পী ভিলেন চরিত্রে এত পারিশ্রমিক পাননি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ