হরমুজ খুলতে ছাড় নয়, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের কঠোর শর্ত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুরোপুরি সচল করতে যুক্তরাষ্ট্রের কাছে ছয় দফা শর্ত দিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালিটি পুরোপুরি চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

ইরানের মূল ভূখণ্ডে সংঘাতের তীব্রতা কমলেও হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ, অন্যদিকে ইরানের শর্তের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ জলপথে অচলাবস্থা তৈরি হয়েছে।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি ওমানের সঙ্গে ইরানের বিকল্প রুট নিয়ে আলোচনার সঙ্গে সম্পর্কিত নয়। এটি পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্তগুলো মেনে নেয় কি না, তার ওপর।

ইরানের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, ইরান ও তার মূল্যবোধের বিরুদ্ধে সব ধরনের হুমকি বন্ধ করা, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা, ইরানকে অবরোধে অংশ নেওয়া মার্কিন নৌ ও বিমানবাহিনী প্রত্যাহার করা, সাম্প্রতিক সংঘাতে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া, ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানের সম্পদ ও অর্থ মুক্ত করে দেওয়া।

এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাঘের জোলকদর বলেছেন, যুদ্ধ হোক বা আলোচনা, তেহরান এসব দাবি থেকে সরে আসবে না। তিনি যুক্তরাষ্ট্রকে তাদের নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানান।

অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানি কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছেন যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর টোল আরোপের কোনো পরিকল্পনা নেই। তবে যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সব ধরনের বিকল্প বিবেচনায় রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

এরই মধ্যে ইরান ও ওমান হরমুজ প্রণালির বিকল্প একটি অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে দুই দেশ। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা এটিকে কেবল সাময়িক ব্যবস্থা বলে উল্লেখ করেছেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে চলা ইরান সংকট থেকে বের হওয়ার একটি বিকল্প কৌশল খুঁজছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের প্রতি নতুন উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ