রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ি সাক্ষাৎ নৌপ্রধানের, দায়িত্ব হস্তান্তর ২৩ জুলাই


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে দায়িত্ব পালনকালে সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ি নৌপ্রধান। একই সঙ্গে তিনি বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফল ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে ধন্যবাদ জানান। তিনি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়নে বিদায়ি নৌপ্রধানের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

এ সময় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়ন ও আধুনিকায়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী ২৩ জুলাই নতুন নৌবাহিনী প্রধানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ