এসএমপির নতুন উদ্যোগ, চৌহাট্টায় ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেন পুলিশ কমিশনার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সিলেট প্রতিনিধি :

সিলেট মহানগরীর ব্যস্ততম চৌহাট্টা এলাকায় আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাফিক পুলিশ বক্সটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। তিনি ট্রাফিক পুলিশ বক্স নির্মাণে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর উন্মোচন, কেক কাটা এবং দোয়া মাহফিলের মাধ্যমে নতুন ট্রাফিক পুলিশ বক্সটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এসময় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন এবং নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই ট্রাফিক পুলিশ বক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চৌহাট্টা সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কসংযোগ হওয়ায় এখানকার ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন এই স্থাপনা কার্যকর অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নতুন ট্রাফিক পুলিশ বক্স চালুর ফলে দায়িত্ব পালনকারী ট্রাফিক সদস্যদের জন্য ওয়াশরুমসহ উন্নত কর্মপরিবেশ ও বিশ্রামের সুযোগ নিশ্চিত হবে, যা তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও সক্ষমতা বাড়াবে।

এ সময় ট্রাফিক পুলিশ বক্স নির্মাণে সহযোগিতা ও অবদান রাখায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পুলিশ কমিশনার।

উদ্বোধনী অনুষ্ঠানে এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাফিক বিভাগের সদস্য, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ