রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
রাজধানীর কড়াইলে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৬ ইউনিট কাজ করছে। ২৫ নভেম্বরমঙ্গলবার সন্ধ্যা ৫টা ২২ মিনিটে আগুনের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এমন তথ্য নিশ্চিত করেছেন।
রাশেদ বিন খালিদ বলেন, ফায়ার সার্ভিস খবর পেয়ে ধাপে ধাপে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এরপর আরো ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া কেউ হতাহত হয়েছে, এমন কোনো সংবাদও আমাদের কাছে এখনো আসেনি।
আপনার মতামত লিখুন :