নিউজ বাংলা ডেস্ক :
গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তা ভালো হবে না। সরকারের এমন কোনো আচরণ করা উচিত নয়, যাতে সমর্থন নিয়ে সংকট দেখা দেয় এমনটাই বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ২৫ জানুয়ারি শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের এক আলোচনা সভায় এ কথা বলেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, অনির্বাচিত সরকার যত বেশি ক্ষমতায় থাকবে, তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে। কারণ তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতার অভাব থাকে। প্রতিটি সিদ্ধান্ত, পদক্ষেপ ও কথা বলার আগে সরকারে থাকাদের সর্তক থাকতে হবে।
অপর একটি আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেন, নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনো সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে পারবে না। জাতীয় ঐক্য রক্ষায় নির্বাচনের বিকল্প নেই।
আপনার মতামত লিখুন :