পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র রমজান মাসের লাইলাতুল কদর রাতের তাৎপর্য উপলব্ধি করে দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় রাত, যা পবিত্র কোরআন অবতীর্ণের রাত এবং হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ।

প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, এই রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে। ইবাদত, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়।

তিনি রমজান মাসকে সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির মাস হিসেবে উল্লেখ করে বলেন, লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সবাই যেন এই রাতের তাৎপর্য অনুধাবন করে বেশি বেশি ইবাদত-বন্দেগি করেন এবং মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করেন।

সর্বশেষে প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত যেন সবার ওপর বর্ষিত হয় এবং দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে পরিচালিত করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ