রাজবাড়ীতে 'শহিদ ওসমান হা‌দী ফাউন্ডেশন বাংলাদেশ' এর আত্মপ্রকাশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

রাজবাড়ী‌তে শহীদ হাদীর স্মরণে এবং অসহায় ও দুস্থ মানু‌ষের কল‌্যা‌নে 'শহিদ ওসমান হাদী ফাউন্ডেশ‌ন বাংলা‌দেশ' না‌মে এক‌টি সংস্থা‌র আত্মপ্রকাশ ঘ‌টে‌ছে।

২০ ডিসেম্বর শনিবার রাত ৮টার দি‌কে রাজবাড়ীর শ্রীপুর কেন্দ্রীয় বাস টা‌র্মিনা‌লে সংস্থার অস্থায়ী কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নের মাধ‌্যমে আত্মপ্রকাশ ক‌রে সংস্থা‌টি। ফাউন্ডেশ‌নের প্রতিষ্ঠাতা প‌রিচালক ও সভাপ‌তি হন মাওলানা ফর‌দি ইব‌নে জামাল।

শুরু‌তে শহীদ হাদীর স্মর‌ণে এক‌ মি‌নিট নিরবতা পা‌লন করা হয়। প‌রে, আলোচনা সভা শে‌ষে হাদীর রু‌হের মাগ‌ফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত ক‌রেন রাজবাড়ী সদর থানা মস‌জি‌দের ইমাম হা‌ফেজ মো. বজলুর রহমান।

এ সময়, ইসলামী আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সে‌ক্রেটা‌রি আরিফুল ইসলাম, সমাজ‌সেবক আব্দুল কাদের রেজা, আবুল হো‌সেন মন্ডল, ব‌্যবসায়ী মো. মামুন মোল্লা, আশেক মিয়াসহ আরও অনে‌কে উপ‌স্থিত ছি‌লেন।

শহিদ ওসমান হাদী ফাউন্ডেশ‌ন বাংলা‌দে‌শের প্রতিষ্ঠাতা প‌রিচালক ও সভাপ‌তি মাওলানা ফর‌দি ইব‌নে জামাল ব‌লেন, শহীদ ওসমান হাদী দেশ ও জা‌তির সম্পদ। তা‌কে আমরা হা‌রা‌লেও বু‌কের মধ্যে লালন কর‌বো। যার কার‌ণে শহীদ ওসমান হাদী ফাউন্ডেশন বাংলা‌দেশ গঠন ক‌রে‌ছি। এটি এক‌টি অরাজ‌নৈ‌তিক সংগঠন।

তিনি আরও জানান, এই সংস্থার কাজ হ‌বে হাদীর অস্তিত্বকে বু‌কে ধারণ ক‌রে জনকল‌্যানমূলক কা‌জ করা। যেমন শিক্ষার সম্প্রসারণসহ বেকারত্ব দূরীকরণে অর্থায়ন, দেশ উন্নয়‌নের কাজ এবং অসহায় মানু‌ষের পাশে দাঁড়া‌নোসহ নানাবিধ ভালো কা‌জে সংস্থা‌টি এগি‌য়ে আস‌বে। এ জন‌্য সবার সহ‌যো‌গিতা কামনা করেন তিনি। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ