প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নানা কর্মসূচির মধ্য দিয়ে ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিএনপি নেতারা।

(২০ আগস্ট বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় 

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট দুপুর ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ‘জাতীয় উদযাপনে কমিটির’ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর মূল দিন ১ সেপ্টেম্বর ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। পরে সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। একইদিন দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে আলোচনা সভা ও র‌্যালি আয়োজন করা হবে।

২ সেপ্টেম্বর দুপুর ২টায় বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করবে। ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হবে।

৪ সেপ্টেম্বর বৃক্ষরোপণ, মাছ অবমুক্তকরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করবে দলটি। আর ৫ সেপ্টেম্বর ঢাকায় একটি গোলটেবিল আলোচনার আয়োজন করা হবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ