মানসিক ভারসাম্যহীন নাতির ইটের আঘাতে প্রাণগেল নানির, আটক নাতি সুমন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

জাহিদুল ইসলাম, সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেটের জৈন্তাপুর উপজেলালর ঘাটেরচটি গ্রামে নিজ নানিকে ইটের আঘাতে খুনের ঘটনায় মানসিক ভারসাম্যহীন নাতি সুমন আহমদ (২২) কে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

নিহত আজিবা খাতুন (১০০) জৈন্তাপুর উপজেলা চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের মৃত বদলা ( সজ্জাদ) আলীর স্ত্রী। মানসিক ভারসাম্যহীন সুমন আহমদ নিহত আজিবা খাতুনের সম্পর্কে নাতি হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে সুমন ছোট বেলায় পিতাকে হারিয়ে, নানির লালনপালনে বড় হয়। গত ৬ মাস পূর্বে তার মাও মারা জান । এর পর তার মানসিক সমস্যা দেখা দিলে স্থানীয়দের সহযোগিতায় আজিবা খাতুন এম এ,জি ওসামানী হাসপাতালে তাঁর চিকিৎসা করার। চিকিৎসা শেষে মাস খানিক পূর্ব তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এর পর থেকে নানির সঙ্গেই সুমন থাকতো। মাজে মধ্যে তাঁর মানসিক সমস্যা বেশী দেখা দিলে তাঁকে শিকল পড়িয়ে রাখা হতো। 

 ১৮ অক্টোবর শনিবার ঘটনার দিন রাত অনুমান ১১টায় সুমনের চিক্কার শুনে আস পাশের ঘরের লোকজন এসে দেখেন বিছানার ঘাটের পাশে আজিবা খাতুনের রক্তাক্ত মৃত দেহ মাটিতে পড়ে রয়েছেন। তাঁর পাশে নিজ মেয়ের পুত্র ভারসাম্যহীন নাতি সুমনও পড়ে রয়েছে, ও সুমনের পাশেই কয়েকটি ইট দেখা যায়। এসময়ে তাদের আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে সুমনকে শিকল বন্দি করেন। 

পরে তাঁরা জৈন্তাপুর থানা পুলিশ কে খবর দেন। এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে আমি নিজে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। অভিযুক্ত নাতি সুমনকে নিহত নানির মরদেহের পাশে শুয়ে থাকা অবস্থায় দেখতে পাই। এসময়ে সুমনের কোন অনুশোচনা লক্ষ্য করা যায় নি। সে শুধু তার শিকল খুলে দেয়ার জন্য চিৎকার করছিলো।

তিনি আরো জানান, হত্যাকান্ডের ঘটনায় পুলিশ নাতি সুমন আহমেদকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে হত্যা মামলা রুজু করা হয়েছে। রবিবার পুলিশ পাহারায় তাকে আদালতে প্রেরণের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে নিহত আজিবা খাতুনের ছেলে আফতাব মিয়া জানিয়েছেন হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষ তাঁর মায়ের মৃতদেহ বাড়িতে নিয়ে আশা হয়েছে রবিবার বাদ আসর স্থানীয় ঘাটেরচটি- ঠাকুরের মাটি কবরস্থানে দাফন সম্পন্ন হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ