প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। তার এই মানবিক ও সৌজন্যমূলক অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অগ্রগতির বিষয়ে প্রধান উপদেষ্টা নিয়মিত খোঁজখবর রাখছেন।

২৮ নভেম্বর শুক্রবার জারি করা বিবৃতিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও সমন্বয়ের বিষয়ে সংশ্লিষ্টদের সার্বক্ষণিক প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তার বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণার প্রতীক, এবং তাঁর সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ