হাসিনাকে দেয়া ডিগ্রি পুনর্বিবেচনা করছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পুনর্বিবেচনা করছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি।

১৯৯৯ সালে শেখ হাসিনাকে আইনে সম্মানসূচক ডক্টরেট অব লজ (আইনে ডক্টরেট) ডিগ্রি দেয়া হয়েছিল। তবে, অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন সুত্রে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের অনারারি ডিগ্রি কমিটি এখন এই ডিগ্রিটি পুনর্মূল্যায়ন করছে।

এ বিষয়ে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির একজন মুখপাত্র অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসকে (এএপি) জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিহাসে এমন কোনো ডিগ্রি প্রত্যাহারের ঘটনা ঘটেনি।

অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসকে (এএপি) আরও বলেন, এ বিষয়ে কোনো প্রক্রিয়াগত নজির নেই। ডিগ্রি প্রত্যাহারের জন্য বিশ্ববিদ্যালয় এখন একটি স্পষ্ট ও বিস্তারিত প্রক্রিয়া তৈরি করছে। তারপর একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সুত্র : দ্য ক্যানবেরা টাইমস


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ