রাজ্যসভা ছাড়ার গুঞ্জনে কোয়েল মল্লিক, দিল্লি সফর ঘিরে বাড়ছে রাজনৈতিক আলোচনা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, তিনি রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিতে পারেন। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

গুঞ্জনের মধ্যেই দিল্লিতে তার সফরের খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি আরও আলোচনায় এসেছে। তবে তার ঘনিষ্ঠ সূত্র বা সংশ্লিষ্ট মহল থেকে কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি।

গত ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভা নির্বাচনের জন্য যে প্রার্থিতালিকা প্রকাশ করেছিল, সেখানে কোয়েল মল্লিকের নাম ছিল অন্যতম চমক। ওই তালিকায় ছিলেন রাজ্য পুলিশের সাবেক ডিজি রাজীব কুমার, সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীও।

রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়ে আগে কখনো প্রকাশ্যে আগ্রহ দেখাননি কোয়েল। তাই তাকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করেছিল। পরবর্তীতে শপথ নেওয়ার পরও তিনি বলেছিলেন, দেশের সেবা ও দায়িত্ব পালনের সুযোগকে তিনি সম্মানের চোখে দেখছেন।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, তার মনোনয়ন ছিল একটি কৌশলগত সিদ্ধান্ত। আবার কেউ কেউ মনে করেন, ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ও এতে ভূমিকা রেখেছিল বলে অতীতে আলোচনা হয়েছে।

তবে এসবের বাইরে ঘনিষ্ঠদের দাবি, কোয়েল কখনোই অনৈতিক বা চাপের মধ্যে কোনো সিদ্ধান্ত নেননি। তিনি ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় থাকবেন নাকি দূরত্ব বজায় রাখবেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার ভবিষ্যৎ অবস্থান নিয়ে আলোচনা আরও বাড়ছে। তবে ঘনিষ্ঠ মহলের ধারণা, তিনি সরাসরি কোনো রাজনৈতিক বিরোধী শিবিরে না গিয়ে সম্মানজনকভাবে নিজেকে রাজনীতি থেকে দূরে রাখার পথেই এগোতে পারেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ