পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় ইসহাক দার এই অভিনন্দন জানান। বার্তায় তিনি বলেন, ড. খলিলুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা থেকে তার কূটনৈতিক দক্ষতা ও বহুপাক্ষিকতার প্রতি দৃঢ় অঙ্গীকার সম্পর্কে তার গভীর আস্থা রয়েছে।

ইসহাক দার আরও উল্লেখ করেন, ড. খলিলুর রহমানের অভিজ্ঞ নেতৃত্ব জাতিসংঘ সাধারণ পরিষদ-এর কার্যক্রমকে কার্যকর ও সফলভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক অভিন্ন অগ্রাধিকার এগিয়ে নেওয়া এবং সংলাপ, শান্তি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শুভেচ্ছা বার্তায় জাতিসংঘ সাধারণ পরিষদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ড. খলিলুর রহমানের সর্বাত্মক সাফল্য কামনাও করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ