সিলেটের ৫ উপজেলায় ১,২৫০ ডেঙ্গু কীট হস্তান্তর করল রেড ক্রিসেন্ট


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের দিকনির্দেশনা এবং জাতীয় সদর দপ্তরের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট সিলেট জেলার পাঁচটি গুরুত্বপূর্ণ উপজেলার জন্য ১ হাজার ২৫০টি ডেঙ্গু কীট (লার্ভিসাইড) হস্তান্তর করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সিলেট সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার জন্য এসব ডেঙ্গু কীট সিলেট সিভিল সার্জন অফিসের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মে জয় দত্ত, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী, পার্ষদ আব্দুল্লাহ আল সামন, আবু সাইদ মো. ইব্রাহিম ও মো. কামরুজ্জামান দীপু।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার মিজানুর রহমান জীবন, মাতৃমঙ্গল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা পার্থ সারথি দাস, যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির এবং যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সক্রিয় যুব সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। রেড ক্রিসেন্টের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ