ফ্রান্সের মেডিটেরানিয়ান অঞ্চলের পাহাড় ভয়াবহ দাবানলে পুড়ছে , নিহত ১ আহত ১৩


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্সের মেডিটেরানিয়ান অঞ্চলের পাহাড়। এ ঘটনায় নিহত ১ ও আহত ১৩ জন বাসিন্দা। ৭ আগস্ট বৃহস্পতিবার গণমাধ্যমের একটি প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

উক্ত প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার থেকে শুরু হয় এই দাবানল। উষ্ণ আবহাওয়া এবং বাতাসের প্রতিকূলতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। ফ্রান্স ও স্পেনের সীমান্ত এলাকার আশেপাশের ১৬ হাজার হেক্টর বনাঞ্চলে ছড়িয়ে পরে দাবানল। আগুন নেভাতে এখনো কাজ করছে ২১০০ উদ্ধারকর্মী। পানি ছিটানো হচ্ছে ৯০টি যুদ্ধবিমান দিয়ে। সেইসাথে কাজ করছে ৪০টি হেলিকপ্টার।

উল্লেখ্য, দেশটিতে ৮০ বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ দাবানল। অপরদিকে, ভয়াবহতা বাড়ার কারণে আজ থেকে বাড়ানো হয় উড়োযান এবং ফায়ারসার্ভিস কর্মী সংখ্যা।

সূত্র : বিবিসি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ