অলাভজনক কারখানা চালুর উদ্যোগে রোড শো, বিনিয়োগ বাড়াতে সরকার নতুন পরিকল্পনায়


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশের বন্ধ ও লোকসানি শিল্পকারখানাগুলো আবার সচল করতে দেশি ও বিদেশি বিনিয়োগ টানার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বিশেষ রোড শো অনুষ্ঠিত হয়।

শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এ আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, দেশের উৎপাদনমুখী অর্থনীতি শক্তিশালী করতে বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা জরুরি। দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি, বিশেষ করে জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সরকারের ঊর্ধ্বতন নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও অংশ নেন।

দেশের বড় শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে প্রাণ-আরএফএল, ওয়ালটন, স্কয়ার, আকিজ, ট্রান্সকম, ব্র্যাকসহ শীর্ষ উদ্যোক্তারা রোড শোতে যোগ দেন।

আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের মধ্যে জাপানের মারুবেনি করপোরেশন, টয়োটা সুশো, সুমিতোমো করপোরেশন, এমইউএফজি ব্যাংক, মিতসুই অ্যান্ড কোংসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং জেট্রো বাংলাদেশ অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সরকার আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে বন্ধ ও লোকসানি শিল্পে নতুন বিনিয়োগ আসবে এবং কর্মসংস্থান বাড়ার পাশাপাশি অর্থনীতিতে গতি ফিরবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ