নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই : আইন উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনও কারণ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধ পরিকর।

৯ নভেম্বর রোববার সকালে রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকদের সাথে আলোচনা শেষে এ কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আসিফ নজরুল বলেন, নির্বাচন আয়োজনের জন্য উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব কিছুই করবে সরকার। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি, আবার কখনও উপদেষ্টাদের ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। এর মধ্যে কিছু বিষয় সত্য থাকলেও; তাদের কথায় মনে হয় নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে, কিন্তু বাস্তবে তা নেই।

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল আরও বলেন, যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে বা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ বিনষ্ট করতে পারে তাদেরকে নজরে রাখা হচ্ছে। এছাড়া আদালতে মামলার চাপ কমাতে একজন বিচারকের জায়গায় তিনজন বিচারক দেয়া হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ