সুনামগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে আখ ক্ষেতে ধর্ষণের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
ক্রাইম রিপোর্টার, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের তাহিরপুরের এক প্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে গিয়ে আখ ক্ষেতে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে! ভিকটিম কিশোরীর (১৬) বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ভিকটিমের মা এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তর নাম হল সুজন মিয়া (২২)। সে উপজেলার উওর বড়দল ইউনিয়নের অলিপুর(বাগগাঁও) গ্রামের শফিক মিয়ার ছেলে। থানায় দেয়া ভিকটিমের মায়ের দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, প্রতিবন্ধী কিশোরী গেল ১ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বাড়ির টিউবওয়েলে হাত মুখ ধোয়ার জন্য ঘর থেকে বের হলে প্রতিবেশী যুবক সুজন গলা চেপে ধরে তাকে গ্রামের পার্শ্ববর্তী আখ ক্ষেতে তুলে নিয়ে যায়।
আখ ক্ষেতে তুলে নেয়ার পর ওই কিশোরীর শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে প্রথমে তার শ্লীলতাহানী ও পরবর্তীতে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা চালায় সুজন মিয়া।
এদিকে ঘরে ফিরতে বিলম্ভ হওয়ায় কিশোরীর মা প্রতিবেশীদের নিয়ে মেয়ের খোঁজে বের হলে চিৎকার শুনে আখ ক্ষেতে পৌছলে সুজন মিয়া পাড়া প্রতিবেশীদের দেখে কৌশলে পালিয়ে যায়।
এরপর ঘটনাটি পাড়া প্রতিবেশীসহ গ্রামের মুরুব্বীদের অবহিত করে ভিকটিমে মা থানায় লখিত অভিযোগ করেন।
এ বিষয়ে তাহিরপুর থানার তদন্তকারি অফিসার এসআই পংকজ দাশ বলেন, অভিযোগ পেয়ে শুক্রবার ভিকটিমের গ্রামে গেলে প্রাথমিক তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
আপনার মতামত লিখুন :