হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণহানি ৭৯৭


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭০২ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন। ফলে সব মিলিয়ে এ সময়ে হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮টি শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ১৪ হাজার ৭০৮ জনের হাম নিশ্চিত হয়েছে।

একই সময়ে মোট ১ লাখ ২ হাজার ২৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদফতর শিশুদের হাম প্রতিরোধে নির্ধারিত সময়ে টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ