মন্ত্রিসভা গঠনের চার মাসের মাথায় দীপেন দেওয়ানের পদত্যাগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে মন্ত্রিত্বের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। সেই মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান দীপেন দেওয়ান। মন্ত্রিসভা গঠনের পর এটিই প্রথম কোনো মন্ত্রীর পদত্যাগের ঘটনা।

দীপেন দেওয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাঙামাটি আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। এরপর ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন।

ব্যক্তিগত জীবনে দীপেন দেওয়ান ১৯৬৩ সালের ৮ জুন রাঙামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা সুবিমল দেওয়ান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপ-জাতীয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ