ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি : নজরুল ইসলাম খান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। জনমনে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা, তা দ্রুত দূর করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

৪ আগস্ট সেমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়। নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব করার যুক্তিসংগত কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, সংস্কার ও গণহত্যার বিচার চলমান। সামনে যারা সরকার গঠন করবে, তারাও বিচার কার্যক্রম চালিয়ে যাবে।

এ সময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে জল্পনা-কল্পনার অবসান হওয়া উচিত।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ