ভাইরাল ‘ধাক্কা’ ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলেছেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।

সম্প্রতি পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে একটি অনুষ্ঠানে তাকে ধাক্কা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাসুদ অরুণ বলেন, “শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে তিনি আমার সঙ্গে করমর্দন করেন এবং কুশল বিনিময় করেন। অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ের একটি ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে আমাদের সম্পর্ক নষ্ট করা যায়—যা অত্যন্ত দুঃখজনক।”

উল্লেখ্য, গত ১১ এপ্রিল বিকেলে মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে ‘জিয়া খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করতে যান পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ওই সময়ের একটি ভিডিও ভাইরাল হলে তা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল প্রতিক্রিয়া দেখা যায়।

এদিকে, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেন মাসুদ অরুণ। তিনি ১ লাখ ৪ হাজার ৭৮৭ ভোট পেলেও পরাজিত হন জামায়াতের প্রার্থী তাজউদ্দিন খানের কাছে। নির্বাচনে তাজউদ্দিন খান ১ লাখ ২১ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিশ্লেষকদের মতে, ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি হলেও সংশ্লিষ্টদের বক্তব্যে পরিস্থিতি অনেকটাই পরিষ্কার হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ