জ্বালানি তেলের দাম লিটার প্রতি ১ টাকা বাড়ল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

হিলি টিভি ডেস্ক :

লিটার প্রতি ১ টাকা বাড়িয়ে নতুন করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গত ৩১ জানুয়ারি শুক্রবার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১০৫ টাকা করা হয়েছে। অকটেন ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২২ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে এই দাম নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানা গেঝে।

নতুন এই দর আজ ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ