পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, দাবি মন্ত্রীর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটার ঘটনায় কোনো নেতিবাচক প্রভাব নেই বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এই কার্যক্রমে ঝুঁকির পরিবর্তে ইতিবাচক প্রভাবই পড়বে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সদরের আলীগঞ্জ এলাকায় পদ্মা রেলসেতু-এর ভায়াডাক্টের নিচে চলমান ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ভায়াডাক্ট নির্মাণের সময় ভারী যন্ত্রপাতি চলাচলের সুবিধার্থে যে মাটি অস্থায়ীভাবে ভরাট করা হয়েছিল, তা এখন প্রকল্পের নকশা ও চুক্তির শর্ত অনুযায়ী অপসারণ করা হচ্ছে। এতে রেললাইন বা সেতুর কাঠামোর কোনো ধরনের ক্ষতির আশঙ্কা নেই।

তিনি আরও বলেন, মাটি অপসারণের মাধ্যমে প্রকল্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে, পরিবেশের স্বাভাবিক অবস্থা ফিরবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। এই কাজ সম্পূর্ণ প্রকৌশলগত মানদণ্ড মেনেই করা হচ্ছে বলে জানান তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ