নড়াইলে অ্যাম্বুলেন্স–বাসের মুখোমুখি সংঘর্ষে স্ত্রীসহ নিহত ২, আহত ৫
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মেহদী হাসান, নড়াইল :
নড়াইল সদর উপজেলায় স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে একটি অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে স্ত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলা এর পূর্ব বালিয়াডাঙ্গা এলাকার বাদশার গ্যারেজ সংলগ্ন ঢাকা–নড়াইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি অ্যাম্বুলেন্সে করে পরিবারের সদস্যরা এক ব্যক্তির মরদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় আহত পাঁচজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :