চকরিয়ায় ওসমান হাদি হত্যার প্রতিবাদে উত্তাল ছাত্র-জনতার, মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজার থেকে আলআমিন জেলা প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে ছাত্র-জনতা। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় বিক্ষোভ মিছিল ও চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করে তারা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে চকরিয়া সোসাইটি জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে হাশেম মার্কেট এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভে নেতৃত্ব দেন ছাত্রনেতা ইব্রাহিম ফারুক ছিদ্দিক, সায়েদ হাসান, শামসুল আলম সাঈদী ও মোবারক হোসাইন জিহান। বিক্ষোভকারীরা হাদি হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি—ফাঁসি নিশ্চিত করার দাবি জানান।
এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সময় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ছিল।
সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সাহসী কণ্ঠস্বর। তাঁর হত্যাকাণ্ড জাতির জন্য গভীর ক্ষতির। দোষীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা দেন।
আপনার মতামত লিখুন :