দেশে ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৬৩৯ জন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৯ জনে।

বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হিসাবটি মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ৩৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের বড় একটি অংশ শিশু বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

স্বাস্থ্য বিভাগ বলছে, হামের সংক্রমণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে টিকাদান কার্যক্রম জোরদার, দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ