মে দিবসে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ, যোগ দেবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশটি দুপুর ২টায় অনুষ্ঠিত হবে এবং এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, গণতান্ত্রিক পরিবেশে এবারের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হবে। তিনি বলেন, সমাবেশে দেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রধান অতিথি তারেক রহমান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :