সিলেটে যোগদান করলেন নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
আব্দুর রাজ্জাক শাওন, মহানগর (সিলেট) সংবাদদাতা :
সিলেট জেলার নতুন জেলা প্রশাসক হলেন র্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম। ২১ আগষ্ট ( বৃহস্পতিবার) সকালে যোগদান করেন সিলেটে। যোগদানের পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সারওয়ার আলম বলেন আমি আগে যেমন ছিলাম এখন তেমন আছি। আমার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই আসবেও না। তিনি বলেন আজকে আমি প্রথম যোগদান করলাম আপনারা আমাকে সাহায্য করবেন। সিলেট হলো প্রকৃতির কন্যা, এই কন্যাকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এটা শুধু জেলা প্রশাসকের দায়িত্ব নয়। আপনাদের সবার দায়িত্ব এটা আপনারা আমাকে সাহায্য করবেন।
২০০৮ সালে ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন তিনি। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন।
তবে কর্মজীবনে নানা বিতর্কও পিছু নেয় তাকে। একাধিকবার পদোন্নতিতে বঞ্চিত হওয়ার পর ২০২৩ সালের ৫ আগস্ট তিনি উপসচিব পদে উন্নীত হন। তার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছিলেন, “চাকরি জীবনে যারা অন্যায়-অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই বঞ্চিত হয়েছেন। এ দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়ার নামই অন্যায়।” জনপ্রশাসন মন্ত্রণালয় এ পোস্টকে ‘অসদাচরণ’ হিসেবে উল্লেখ করে তাকে তিরস্কার করেছিল।
আপনার মতামত লিখুন :