বৃহত্তর শিমুল বাগানে ফুটছে লাল শিমুল, বসন্তের ছোঁয়ায় পর্যটকদের ভিড়


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

তারিকুল হাসান রনি, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

বাংলাদেশের বৃহত্তর শিমুল বাগানে ফুটতে শুরু করেছে শিমুল ফুল। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত এই শিমুল বাগান বসন্তের আগমনে লাল রঙে রাঙিয়ে তুলেছে পুরো এলাকা। প্রকৃতির এই অনন্য সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন পর্যটক ও প্রকৃতিপ্রেমীরা। তাহিরপুরের এই শিমুল বাগান ইতোমধ্যে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। 

প্রতিবছর আশপাশের এলাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন প্রকৃতির এই অনন্য সৌন্দর্য উপভোগ করতে। এ বছর তুলনামূলক একটু আগেই ফুটতে শুরু করেছে শিমুল ফুল৷ শীতের বিদায় লগ্নে বসন্তের আগমনী বার্তা নিয়ে শিমুল ফুলের এই সৌন্দর্য মুগ্ধ করছে দর্শনার্থীদের।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর বসন্ত মৌসুম এলেই শিমুল বাগানে ফুল ফোটে এবং তখন এটি দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। চলতি মৌসুমেও ধীরে ধীরে ফুলের সংখ্যা বাড়ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পুরো বাগান লাল রঙে ছেয়ে যাবে বলে আশা করছেন স্থানীয়রা।

প্রকৃতির এই সৌন্দর্য টিকিয়ে রাখতে শিমুল গাছ ও বাগানের পরিবেশ নষ্ট না করার অনুরোধ জানিয়েছেন স্থানীয় প্রশাসন। তিনি আরও বলেন এটা আমাদের সবার সম্পদ, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা ও গাছের ক্ষতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ