হোসেনপুরে বিএনপির বিক্ষোভ মিছিল, ষড়যন্ত্র প্রতিহতের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: মানসুরুল হক রবিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে নিষিদ্ধ সংগঠনের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হোসেনপুর পৌর বিএনপি, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা দেশবিরোধী সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন। একই সঙ্গে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা।
এ সময় বক্তব্য দেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনজুরুল ইসলাম জুয়েল, পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল হক, সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, অ্যাডভোকেট মনিরুল হক রাজন, আবুবকর সিদ্দিক বাক্কার, মাহবুবুর রহমান, আবুল হাসিম সবুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবী হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ডালিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :