হুমায়ুন কবির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় ওসমানীনগরে আনন্দ মিছিল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা :

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় সিলেটের ওসমানীনগরে আনন্দ মিছিল ও শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ আনন্দ মিছিলের আয়োজন করেন।

মিছিলটি গোয়ালাবাজার থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া, ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, ইমরান রব্বানী, শিপু চৌধুরী, সাজ্জাদ মিয়া, কামাল আহমেদ পারভেজ, বাবুল, পিয়ার আলী, সমর আলী, জেবুলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মিছিলে অংশ গ্রহণকারীরা হুমায়ুন কবিরের নেতৃত্বে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাঁর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ