জ্বর ও সংক্রমণে হাসপাতালে ভর্তি অভিনেত্রী দর্শনা বণিক, চিকিৎসাধীন অবস্থায় স্থিতিশীল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

জ্বর ও পেটের সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছেন শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমার নায়িকা দর্শনা বণিক। শুক্রবার কলকাতার মুকুন্দপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী, অভিনেতা সৌরভ দাস। তিনি জানান, চিকিৎসকের পরামর্শ নিতে গেলে পরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার কথায়, দীর্ঘদিন ধরে টানা কাজের চাপ ও বিজ্ঞাপনের শুটিংয়ের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন দর্শনা।

জানা গেছে, শুটিংয়ের সময় ওষুধ খেয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন এই অভিনেত্রী। এতে সাময়িকভাবে জ্বর কমলেও পরে তা আবার ফিরে আসে। পরবর্তীতে তার শরীরে পেটের সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসকরা জানান, তার মূত্রনালিতে সংক্রমণ রয়েছে, তাই পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে এবং আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। অভিনেত্রী নিজেও জানিয়েছেন, তিনি এখন স্থিতিশীল আছেন এবং দ্রুতই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও চিকিৎসকরা আশাবাদী তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ