পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সাধারণ সম্পাদক শামীমা নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৩ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর চতুর্থ ও শেষ দিনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে জানানো হয়, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এবং অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মো. আলী হোসেন ফকিরের নিকট তা উপস্থাপন করবেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন।
এ সময় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :