বিপ্লব উদ্যানে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত, দোয়া ও শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ব্যাংকার মোহাম্মদ মেহেরাব হোসেন খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. জয়নাল আবেদীন। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশের রূপকার। তারা তার কর্মময় জীবন ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোহাম্মদ সেলিম উল্লাহর পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শহীদ জিয়ার পাশাপাশি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :