বন্যার ক্ষয়ক্ষতির হিসাব এখনও হয়নি, পুনর্বাসনে জোর দিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

বন্যায় দেশের বিভিন্ন এলাকায় হওয়া ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও নিরূপণ করা হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, সরকারের বর্তমান প্রধান অগ্রাধিকার বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী জানান, বন্যাদুর্গতদের সহায়তায় সরকারের পক্ষ থেকে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও ২০ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি বলেন, কৃষি, সড়কসহ যেসব খাতে ক্ষয়ক্ষতি হয়েছে, সেসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বন্যার পানি পুরোপুরি নেমে গেলে ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়ন করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন কি না—এমন প্রশ্নের জবাবে আসাদুল হাবিব দুলু বলেন, “প্রধানমন্ত্রী নিশ্চয়ই বন্যা আক্রান্ত এলাকা পরিদর্শনে যাবেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ