বরিশালে আলোচিত লিটু হত্যা মামলার আসামি মিলন গাজী আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: বায়োজিদ হোসেন, বরিশাল ব্যুরো প্রধান :

বরিশাল নগরীর কাশিপুর এলাকায় আলোচিত লিটু সিকদার হত্যা মামলার এজাহার ভুক্ত ২ নং আসামী মিলন গাজীকে গ্রেফতার করেছেন এয়ারপোর্ট থানা পুলিশ।

ঢাকার উত্তরখান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা  পুলিশের অফিসার ইনচার্জ (ওসি )মো: জাকির হোসেন।

গ্রেফতারকৃত মিলন গাজী (৩২) কাশিপুর বিল্ববাড়ী এলাকার মৃত আয়নাল গাজীর ছেলে।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিক্তিতে (২৩ আগস্ট)  ঢাকার উত্তরখান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আলোচিত লিটু হত্যা মামলার ২ নং আসামি মিলন গাজীকে।

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটু (৩২) কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় নামধারী ৬১ জন ও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করে শুক্রবার (১ আগষ্ট) বিকেলে বরিশালের এয়ারপোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত লিটুর বোন আহত মোসাঃ মুন্নি (৩৫)। এ মামলায় মিলন গাজী ২ নং আসামি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধায় নগরীর কাশিপুর ইউনিয়নের বিল্ববাড়ি এলাকায় লোমহর্ষক সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে প্রতিপক্ষ লিটুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এবং কয়েক জনকে কুপিয়ে গুরুতর আহত করে।

হামলাকারীরা এ সময় নিহত লিটুর ঘরে হামলা-ভাংচুর সহ মটরসাইকেলে অগ্নিসংযোগ করে। দায়েরকৃত মামলার ৫নং আসামি গ্রেফতারকৃত  মিল্টন শুরুতে নিহত লিটুর ডান হাত কেটে বিচ্ছিন্ন করে দেয়। পরে অন্যান্য আসামিরা পিটিয়ে ও কুপিয়ে জখম করে বলে মামলার এজাহারে বাদি উল্লেখ করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ