ভোটারদের সুবিধার জন্য গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের : আইন উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন দেওয়া হয়েছে। ২৫ নভেম্বর মঙ্গলবার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।আইন উপদেষ্টা বলেন, ভোটারদের সুবিধার জন্য গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। আমরা আশা করছি, আজ বা কালকের মধ্যে গেজেট প্রকাশ করা হবে।

সংসদ নির্বাচনের জন্য যেসব রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে তারাই গণভোটের একই দায়িত্ব পালন করবেন বলে জানান আইন উপদেষ্টা।

অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গণভোটে প্রশ্ন থাকবে একটি। হ্যাঁ অথবা না ভোট দিতে হবে।

জাতীয় নির্বাচনের ভোটের সময় হবে গণভোট। গণভোটের ব্যালট জাতীয় নির্বাচনের ব্যালট থেকে পৃথক রঙের হবে। যাতে কেউ দ্বিধার মধ্যে না পড়েন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ