বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিলের খবর ভিত্তিহীন : শিক্ষামন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৯ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, স্নাতক পর্যায়ের পাঠ্যক্রম সময়োপযোগী করতে বাজারে চাহিদাসম্পন্ন বিষয়গুলো নিয়ে নিয়মিত পর্যালোচনা চলছে। তবে বাংলা, ইতিহাস বা দর্শনের মতো মৌলিক ও মানবিক বিষয় বাদ দেওয়া কিংবা এসব বিষয়ে আসন সংখ্যা কমানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে—এমন তথ্য ছড়িয়ে পড়ে। পরে শিক্ষা মন্ত্রণালয় জানায়, এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি এবং এ বিষয়ে কোনো প্রস্তাবও আলোচনায় নেই।

এ বিষয়ে শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য বিভ্রান্তিকর। তিনি বলেন, যেকোনো গুরুত্বপূর্ণ তথ্যের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করা উচিত।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ