পাকিস্তানের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে নিল বাংলাদেশ নারী দল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ ওভারে বিনা উইকেটে ৪৮ রান তুলে ফেলেছিল পাকিস্তান নারী ক্রিকেট দল। ম্যাচ তখন একপ্রকার তাদের হাতেই। এমন পরিস্থিতি থেকে যে নাটকীয় প্রত্যাবর্তন সম্ভব, তা হয়তো কেউ কল্পনাও করেননি।

কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলাই, সেটাই আবার প্রমাণ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুর্দান্ত বোলিং আর অসাধারণ দলগত প্রচেষ্টায় পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে চমকপ্রদ জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

সাউদাম্পটনের রোজ বোল মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৬ উইকেটে তোলে ১২৩ রান। জবাবে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ১০০ রানে।

মুনিবা আলী ও গুল ফিরোজার দৃঢ় সূচনায় পাকিস্তান ভালো অবস্থানে থাকলেও হঠাৎ করেই ছন্দপতন ঘটে। নাহিদা আক্তার ও মেঘনা দের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩৫ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান।

এই হারে টানা তিন ম্যাচ পরাজয়ের মুখে পড়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে পাকিস্তানের। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হার মানলেও পাকিস্তানের বিপক্ষে এই জয় প্রমাণ করল, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা রাখে নিগার সুলতানা জ্যোতির দল।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ