ডেস্ক নিউজ :
যৌথ বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬৬ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি মামলা ও অন্যান্য অপরাধে একহাজার ৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর।
পুলিশ সদর দফতরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটকের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, একটি ছোড়া ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ৩৪১৫ (তিন হাজার চরশত পনেরো) জনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।
এ ঘটনার পরই দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক এই অভিযান শুরু হয়।
আপনার মতামত লিখুন :