গোপালগঞ্জে ইউএনওর গাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের হামলা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
গোপালগঞ্জ সংবাদদাতা :
গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের পর এবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
১৬ জুলাইবুধবার সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদরের ইউএনও এম রকিবুল হাসান হামলার ঘটনাটি নিউজ বাংলাকে নিশ্চিত করেছেন এবং তিনি আরও বলেন বর্তমানে পরিস্থিতি খুবই খারাফের দিকে যাচ্ছে তাই প্রয়োজনে আমরা জরুরী অবস্থায় হয়তে যেতে পারি।
ইউএনও বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে।
তাদের কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা প্রথমে পুলিশের ওপর হামলা করে, পরে আমার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায়। এর আগে উলপুর এলাকায় গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে এসব হামলার ঘটনা ঘটছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :