ইতালির জাতীয় দলের কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি পিরলো


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে সাবেক কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোকে নিয়োগ দিতে চার বছরের চুক্তিতে পৌঁছেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। শুক্রবার (২৪ জুলাই) ইতালির প্রভাবশালী দৈনিক লা রিপাবলিকা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে পরিচিত পিরলো ২০০৬ সালে ইতালির হয়ে ফিফা বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন। ক্লাব ক্যারিয়ারে তিনি ইন্টার মিলান, এসি মিলান ও জুভেন্টাসের জার্সিতে অসাধারণ সাফল্য অর্জন করেন।

বর্তমানে ৪৭ বছর বয়সী পিরলো সংযুক্ত আরব আমিরাতের ইউএই ফার্স্ট ডিভিশন লিগের ক্লাব দুবাই ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২০-২১ মৌসুমে জুভেন্টাসের দায়িত্ব নিয়ে দলকে কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতিয়েছিলেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কোচ নিয়োগের আগে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা এবং ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে যোগাযোগ করেছিল এফআইজিসি। তবে আনচেলত্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় এবং গার্দিওলার চাওয়া পারিশ্রমিক ফেডারেশনের সামর্থ্যের বাইরে হওয়ায় শেষ পর্যন্ত পিরলোর ওপরই আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

জাতীয় দলের হয়ে বিশ্বকাপজয়ী খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়া পিরলোর সামনে এবার কোচ হিসেবে ইতালিকে নতুন সাফল্যের পথে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ অপেক্ষা করছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ