পারিশ্রমিকের দৌড়ে শীর্ষে আলিয়া, মুক্তির আগেই আলোচনায় ‘আলফা’


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার আলফা মুক্তির আগেই আলোচনার শীর্ষে। ছবির গল্প বা অ্যাকশন নয়, এবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে তারকাদের পারিশ্রমিক। বিশেষ করে প্রধান চরিত্রে অভিনয় করা আলিয়া ভাট–এর পারিশ্রমিক নতুন করে নাড়া দিয়েছে বলিউডকে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘আলফা’তে কেন্দ্রীয় স্পাই চরিত্রে অভিনয়ের জন্য আলিয়া ভাট পারিশ্রমিক নিয়েছেন ২৫ কোটি রুপি। এর মাধ্যমে তিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় নতুন মাইলফলক গড়েছেন। পারিশ্রমিকের হিসাবে তিনি ছাড়িয়ে গেছেন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ–কে।

একসময় দীপিকা, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন বলিউডের শীর্ষ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে। বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া হলিউডমুখী, আর ক্যাটরিনাও নিয়মিত বড় পর্দায় দেখা যাচ্ছেন না। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ক্যাটরিনা প্রতি সিনেমায় প্রায় ১৫ কোটি রুপি নিতেন। অন্যদিকে ‘কল্কি ২৮৯৮ এডি’খ্যাত দীপিকার পারিশ্রমিক ২০ কোটির কিছু বেশি।

‘আলফা’ ছবিতে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। ‘অ্যানিম্যাল’-এর পর ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করা এই অভিনেতা ছবিটির জন্য প্রায় ৬ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।

ছবির আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শর্বরী ওয়াঘ। যশরাজ ফিল্মসের ব্যানারে অভিষেক হওয়া এই অভিনেত্রী ‘আলফা’র জন্য প্রায় ৩ কোটি রুপি নিয়েছেন। একই অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর।

এদিকে যশরাজ স্পাই ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ‘কবির’ হিসেবে বিশেষ উপস্থিতিতে দেখা যাবে হৃত্বিক রোশন–কে। তবে এই ক্যামিওর জন্য তার পারিশ্রমিক কত, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ হয়নি।

অ্যাকশনধর্মী এই সিনেমার মাধ্যমে প্রথমবার পূর্ণাঙ্গ স্পাই চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা ও বিতর্ক। কেউ বলছেন, আলিয়ার জন্য এটি হবে একেবারে নতুন চ্যালেঞ্জ, আবার কেউ ছবিটি নিয়ে প্রকাশ করছেন কৌতূহল। তবে নির্মাতারা আত্মবিশ্বাসী, ‘আলফা’ যশরাজের স্পাই ইউনিভার্সে নতুন মাত্রা যোগ করবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ