দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ৭৩৮ জন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মোট ৬৪৫ জন এবং নিশ্চিত হামে ৯৩ জন মারা গেছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১টি শিশু।
প্রতিবেদনে আরও বলা হয়, গত সাড়ে তিন মাসের বেশি সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮ হাজার ৮৪৪ জন শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৫ হাজার ১২২ জন।
আপনার মতামত লিখুন :